চক - ডাস্টার শক্ত কাঠের চেয়ার
কড়া শব্দের জটিল বইয়ের ভাষা,
তবুও কোথাও কঠিন গলার সুরে
" আর ফাঁকি নয় " জাগায় ক্ষণিক আশা !
ঝিমিয়ে পরা হতাশ হওয়া বুকে
হঠাৎ জ্ঞানের আগুন জ্বালাও তুমি,
স্বপ্নে মোরা রবি ঠাকুরের দেশে
শ্রেষ্ঠ আসনে তুমিও "মহান গুণী"।
হাহাকারে মোড়া ধ্বংসলীলার দেশে
ঠিক যতবার ব্যর্থ হয়ে ফিরি ,
পিঠ চাপড়ে উস্কে দিয়ে আরো
তুমিই দেখাও শীর্ষে ওঠার সিঁড়ি।
ইন্টারনেটের বিভীষিকাময় পথে
তলিয়ে যেতেই অতল অন্ধকারে,
চিন্তা- চেতনে মরমে তোমার বাণী -
ফিরিয়ে আনে শিক্ষা বারে বারে।
জীবনানন্দ প্রেমের কবি জানি
রবির কাব্যে বইছে মুক্ত ধারা,
জ্ঞানদাস বা বিদ্যাপতি সবই
তুচ্ছ ভীষণ তোমার সঙ্গ ছাড়া।
নেতাজি কিংবা নজরুল সুরে সুরে
গর্জে উঠলো বীর থেকে সব ভীরু !!
আমার কলমে ছাপিয়ে পড়ুক তেমন
তোমার মহিমা " শ্রেষ্ঠ শিক্ষা গুরু "।।
- সুস্মিতা 🍁
