Skip to main content

সরকারী বিল এবং প্রাইভেট মেম্বার বিলের মধ্যে পার্থক্য

সংসদের উভয় কক্ষেই আইন প্রণয়ন পদ্ধতি অভিন্ন। প্রতিটি বিল সংসদে একই পদ্ধতির মধ্য দিয়ে পাস করাতে হয়। একটি বিল হল একটি আইন প্রণয়নের প্রস্তাব। এরজন্য প্রথমে সংসদের উভয় কক্ষের দ্বারা যথাযথভাবে পাস করাতে হয় এবং তারপর ভারতের রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষরিত হয়। তখন এটি একটি আইনে পরিণত হয়ে যায়।


সংসদে উত্থাপিত বিল দুই ধরণের হতে পারে- 
১|পাবলিক বিল / সরকারী সদস্যদের বিল এবং 
২| প্রাইভেট মেম্বার বিল /বেসরকারী সদস্যদের বিল 


এখন প্রশ্ন, সরকারী সদস্য এবং বেসরকারী সদস্য কারা?

একজন সদস্য যখন ক্যাবিনেটের অংশ, তখন তাকে সরকারের প্রতিনিধি বা সরকারী সদস্য হিসেবে ধরা হয়। এবং যেসব সাংসদ ক্যাবিনেটের অংশ নন তাদেরকে সরকারের প্রতিনিধি হিসেবে ধরা হয় না। তাঁরা বেসরকারি সদস্য।

একজন মন্ত্রী যখন সংসদে বিল পেশ করেন তখন তাকে সরকারী বিল বলে। আর একজন সাধারণ সংসদের (যে কোনো সদস্য) যখন বিল উপস্থাপন করেন তখন তাকে প্রাইভেট বিল বলে।

পাবলিক বিল Vs ব্যক্তিগত সদস্য বিল


1. পাবলিক বিল এটি একজন মন্ত্রী কর্তৃক সংসদে প্রবর্তিত হয়।
অন্যদিকে, এটি একজন মন্ত্রী ব্যতীত সংসদের যে কোনও সদস্য দ্বারা প্রবর্তন করা যেতে পারে ব্যক্তিগত বিল।

2. পাবলিক বিল সরকারের (ক্ষমতাসীন দল) নীতি প্রতিফলিত করে।
অন্যদিকে, ব্যক্তিগত বিল জনসাধারণের বিষয়ে রাজনৈতিক দলের মেজাজ প্রতিফলিত করে।

3. পাবলিক বিল পার্লামেন্টে পাস হওয়ার একটি বড় সুযোগ রয়েছে।
অন্যদিকে, ব্যক্তিগত বিল সংসদে পাস হওয়ার সম্ভাবনা কম।

4. সংসদের নিম্নকক্ষে পাবলিক বিল প্রত্যাখ্যানের ফলে মন্ত্রিসভার পদত্যাগ হতে পারে।
অন্যদিকে, হাউস কর্তৃক ব্যক্তিগত বিল প্রত্যাখ্যান ক্ষমতাসীন দলের সংসদীয় আস্থার উপর কোন প্রভাব ফেলে না।

5. সংসদে পাবলিক বিল introduce করার জন্য 7 দিনের নোটিশ প্রয়োজন হয়।
অন্যদিকে, সংসদে এটি introduce করার জন্য একমাস প্রয়োজন।

6. পাবলিক বিল আইন বিভাগের সাথে পরামর্শ করে সংশ্লিষ্ট বিভাগ দ্বারা খসড়া করা হয়।
অন্যদিকে, এর খসড়া প্রণয়নের দায়িত্ব সংশ্লিষ্ট সদস্যদের।


সোজা কথায় বলতে গেলে, সরকার যখন যে বিষয়ে বিল পাশ করানোর কথা ভাবে তখন সরকার একটি কমিটি গঠন করে সেই বিষয়ের গভীর পর্যালোচনায় প্রাপ্ত রিপোর্ট এবং সুপারিশগুলোর সমীক্ষা করে মন্ত্রী পরিষদের সঙ্গে। এবং তারপর সেই মন্ত্রিসভার বিল পাশ করানোর সিদ্ধান্ত নেওয়া হলে  তখন সেই মন্ত্রকের মন্ত্রী সংসদে ওই বিলটি পেশ করেন। 

কিন্ত অন্যদিকে ব্যক্তিগত সদস্যদের বিলে তারা নিজেরাই রিপোর্ট তৈরী করেন। কিংবা অন্য কোনো বড় Private সংস্থার করা সমীক্ষার উপর নির্ভর করে নিজের প্রস্তাব পেশ করেন। 

অর্থাৎ, একটি গোটা ক্যাবিনেটের প্রয়াস, অন্যদিকে একজনের মাত্র ব্যক্তিগত প্রয়াস। অর্থাৎ, All Vs One.

একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ধরুন আমাদেরকে (সরকারকে) একটি Transport related আইন তৈরী করতে হবে। এর উদ্যোগ নেবে Ministry of transport। তারপর সেটাকে approve করবে cabinet। এরপর এই বিলকে সংসদে উপস্থাপন করবেন Transport  Minister। এটাই স্বাভাবিক পদ্ধত । 

এখন যদি অন্য কোনও সাংসদের মনে হয় Transport related কোনো আইন বদলানো দরকার। তখন তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংস্থার সমীক্ষার রিপোর্টের কথা তুলে ধরবেন এবং নতুন আইনের রূপরেখা তৈরী করে নতুন আইন তৈরী করার প্রস্তাব দিয়ে সংসদে বিল পাশ করবেন। 

একটি বাস্তব উদাহরণ দিই -- বিজেপির এমপি কিরোদি লাল মিনা অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিলটি রাজ্যসভায় উত্থাপন করেছেন। কিন্ত এটার পিছনে আদৌ কি যথেষ্ট Homework হয়েছে? বিলটি পেশ করা উচিত ছিল ministry of family and health welfare কিংবা ministry of law and justice এর পক্ষ থেকে। এর জন্য প্রয়োজন ছিল একটি কমিটি গঠন করা। এবং তাদের সমীক্ষার রিপোর্ট কে বিশ্লেষণ করার। তারপর সেই কমিটির সুপারিশ কে ক্যাবিনেটের সিলমোহর লাগিয়ে সংসদে উপস্থাপন করার। কিন্ত সমস্ত কাজ করেছেন একজন মাত্র ব্যক্তি। সেইজন্যই এর গ্রহণযোগ্যতা অত্যন্ত কম।


1952 সাল থেকে, শুধুমাত্র 14 টি ব্যক্তিগত সদস্যের বিল আইনে পরিণত হয়েছে। 14 তম লোকসভায় 300 টি বেসরকারী সদস্য বিল পেশ করা হয়েছিল, যার মধ্যে মাত্র 4% আলোচনা করা হয়েছিল এবং বাকি 96% কোনও বিতর্ক ছাড়াই শেষ হয়ে যায়। ভারতীয় সংসদে পাস হওয়া বেসরকারী সদস্যদের বিলগুলির তালিকা নীচের টেবিলে দেওয়া হল:

1. The Muslim Wakf’s Bill 1952 - Syed Mohammed Ahmed Kasmi
2. The Indian Registration (Amendment) Bill 1955- SC Samanta
3. The Parliamentar Proceedings (Protection of Publication) Bill 1956 -- Feroze Gandhi
4. The Code of Criminal Procedure (Amendment) Bill 1953 -- Raghunath Singh
5. The Women’s & Children’s Institution (Licensing) Bill 1954-- Kamledu Mati Shah
6. The Code of Criminal Procedure (Amendment) Bill 1957-- Subhadra Joshi
7. The Salaries & Allowances of MPs (Amendment) Bill 1964 Raghunath Singh
8. The Hindu Marriage (Amendment) Bill 1963 -- Diwan Chand Sharma
9. Supreme Court (Enlargement of Criminal Appellate Jurisdiction) Bill 1968 -- Anand Narian Mullah
10. The Ancient and Historical Monuments & Archeological Sites and Remains (Declaration of National Importance) Bill 1954 -- Dr Raghubir Singh
11. The Hindu Marriage (Amendment) Bill 1956-- Dr Seeta Parmanand
12. The Orphanages & Other Charitable Homes (Supervision & Control) Bill 1960-- Kailashh Bihari Lal
13. Marine Insurance Bill 1959-- MP Bhargava 
14. Indian Penal Code (Amendment) Bill-- Diwan Chaman Lall

Popular posts from this blog

"মেয়েরা খারাপ ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, ভালো ছেলেরা সুযোগ পায় না।" - নম্র ও ভদ্র একটা ছেলের তুলনায় মুখভর্তি খোচা খোচা দাড়ি, ধূমপান করা একটা ছেলের প্রতি মেয়েদের আকর্ষণ বরাবরই বেশি লক্ষণীয়। কিছু মেয়েদের দেখা যায় খারাপ, সমাজের চোখে বর্জনীয় একটা ছেলের সাথে চুটিয়ে প্রেম করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সন্ত্রসী, মাদকাসক্ত পুরুষদের প্রতি রীতিমতো ভালোবাসা বা সহানুভূতি প্রকাশ করছেন অনেক নারী। শুধু এদেশের ঘটনা নয় এটা। নারীরা গভীর সম্পর্কের ক্ষেত্রে ভদ্র স্বভাবের পুরুষদের প্রাধান্য দিয়ে থাকেন। ক্ষণস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে শারীরিক আকর্ষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠে। যেসব পুরুষ নিজেদের স্বেচ্ছাসেবী দাবি করেন তাদের প্রতিও নারীদের আকর্ষণ দেখা যায়। অনেকে আবার রুক্ষ, উগ্র ছেলেদের প্রতি আকৃষ্ট হন। এর বেশ কিছু কারণ আছে নারীরা আত্মবিশ্বাসী পুরুষদের বেশি পছন্দ করে। সেক্ষেত্রে খারাপ ছেলেরা আত্মবিশ্বাসী, উগ্র এবং নারীদের আকর্ষণ করার ক্ষমতা রাখে। খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকৃষ্ট করার মূল হোতা হরমোন। আমরা জানি, প্রেম ভালোবাসা হরমোনের খেলা মাত্ৰ। মানুষের আবেগ, অনুভূতি, ...

জিম করবেট

 দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। বার্মার ঘন জঙ্গলে চলাফেরার জন্য ভারতীয় সেনাদের ট্রেনিং দেওয়া হচ্ছে মধ্য ভারতের মাউয়ের সামরিক ছাউনিতে। সেই সেনাবিভাগে এক ভারতীয় রাজ্যের যুবরাজ ছিলেন। ছাউনির সবাই তাঁকে ‘প্রিন্স’ বলে ডাকত। প্রিন্স নিজে শিকারি, আর তা নিয়ে প্রায়ই মহা আস্ফালন করতেন। কিছু পেটোয়া চ্যালাচামুণ্ডা ছিল তাঁর। সবাইকে নিয়ে বিকেলে ক্লাবঘরে বসে নরক গুলজার হতো। বক্তা মূলত প্রিন্স, বাকিরা মুগ্ধ শ্রোতা। একদিন প্রসঙ্গ উঠল শিকারে অব্যর্থ হতে হলে কী দরকার? নিমেষে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তীক্ষ্ণ দৃষ্টি, নাকি অব্যর্থ নিশানা? এক একজন এক একরকম মত দিলেন। কেউ বললেন তিনটি অথবা দু’টির যোগফল। প্রিন্স নিজে বললেন, ‘ওসব বাজে গল্প। অব্যর্থ নিশানাই শেষ কথা নয়।’ ঠিক তখনই ছাউনির ভারপ্রাপ্ত ব্রিটিশ অফিসার বলে উঠলেন, ‘আরে! আজ দেখি আমাদের মধ্যে এক এক্সপার্ট রয়েছেন। শোনাই যাক না উনি কী বলেন?’ সবাই তাকিয়ে দেখল এককোণে চুপচাপ বসে এতক্ষণ নির্বাক রোদে-পোড়া, শক্ত চেহারার বলিষ্ঠ এক প্রৌঢ় তাঁদের তর্ক শুনে মিটিমিটি হাসছেন। তাঁর উদ্দেশ্যেই প্রশ্ন করায় এককথায় উত্তর দিলেন, ‘অব্যর্থ নিশানা। আর কিচ্ছু না!’ এই প্রথম...

Interesting Facts about Bhagwan Shri Ram

Bhagwan Shri Ram is the Seventh Avatar among the Dasavatara of Shri Hari Vishnu Bhagwan Shri Ram is Considered as the oldest Devta Worshipped in Human Form as he was born in Treta Yuga Bhagwan Shri Ram is descendant of Surya Devta as he was born in the Ikshvaku dynasty who was founded by Raja Ikshvaku, Son of Surya Devta. This is why Shri Ram is also called Suryavanshi After defeating the Ravana, As Per Religious Beliefs Shri Ram ruled his kingdom Ayodhya for 11,000 years of complete peace and prosperity As per Epic Mahabharat that once Bhagwan Shiva said that reciting the name of Ram thrice gives the grace equal to pronouncing the names of thousand deities Vishnu Sahasranama lists a thousand names of Bhagwan Vishnu. According to this list, "Rama" is the 394th name of Bhagwan Vishnu Hanuman once fought with Shri Ram to protect Kashi King Yayati, To help the Yayati in the battle, Hanumanji started reciting...